উদ্দীপকে প্রদর্শিত জোয়ারের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত চিত্রে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় রয়েছে যা ভরা জোয়ারকে নির্দেশ করে। চন্দ্র ও পৃথিবীর একই সরলরেখায় থাকলে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলে। অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে চাঁদ । ঐদিন চাঁদ ও সূর্যের আকর্ষণী শক্তি পৃথিবীর একই জায়গায় ক্রিয়া করে। ফলে অমাবস্যার দিন জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। আবার, পূর্ণিমার দিন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে পৃথিবী। এদিন চাঁদ পৃথিবীর যে স্থানকে আকর্ষণ করে, সূর্যের আকর্ষণ পড়ে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ প্রতিপাদ স্থানে। ফলে এদিনও জোয়ারের জল অনেক বেশি মাত্রায় ফুলে ওঠে। উদ্দীপকে দেখা যায়, পৃথিবীর একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্যের অবস্থান যা পূর্ণিমার ভরা জোয়ার নির্দেশ করে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত জোয়ারের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

