উদ্দীপকের জোয়ার বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের প্রভাববিস্তার করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত বিষয়টি হলো ভরা জোয়ার বা জোয়ার। জোয়ার উপকূলবর্তী এলাকার অধিবাসীদের ওপর ব্যাপক প্রভাব ফেলে। জোয়ারের মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ারভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ারের ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। জোয়ারের পানি সেচে সহায়তা করে । যেমন, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ারের ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা- বাণিজ্যের সুবিধা হয়। উদ্দীপকেও প্রথমে জোয়ার না থাকার কারণে জাহাজ বন্দরের অদূরে দাঁড়িয়ে ছিল। পরে জোয়ার এলে বন্দরে ভিড়ে। তবে মাঝে মাঝে জোয়ারের বান এলে ঐ এলাকায় ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। তাই বলা যায়, জোয়ারের প্রভাব মানবজীবনে ব্যাপক।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের জোয়ার বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের প্রভাববিস্তার করে বিশ…
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

