উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতের গতিপথ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ স্রোতটি হলো উপসাগরীয় সমুদ্রস্রোত। উক্ত স্রোতের গতিপথ বিশ্লেষণ করা হলো— দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। সেখানে পূর্ব দিক থেকে উত্তর নিরক্ষীয় স্রোত নামক অপর একটি উষ্ণ স্রোততার সাথে মিলিত হয় । এ সম্মিলিত স্রোত আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেক্সিকোর পূর্বে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। প্রায় তিনদিক স্থল দ্বারা বেষ্টিত এ উপসাগরে মিসিসিপি নদীর প্রবাহ পতিত হওয়ায় পানির উচ্চতা বেড়ে যায়। ফলে 'এ স্রোত প্রবল বেগে সংকীর্ণ ফ্লোরিডা প্রণালি দিয়ে বের হয়ে আসে এবং ফ্লোরিডার পূর্বদিকে উত্তর নিরক্ষীয় স্রোতের অপর একটি শাখার সাথে মিলিত হয়। উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিতহয় বলে এটি উপসাগরীয় স্রোত নামে পরিচিত। ক্যাটরাল অন্তরীপে বাধা পেয়ে প্রত্যয়ন বায়ুর প্রভাবে এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে এটি ৩টি শাখায় বিভক্ত হয়ে একটি ইউরোপের পশ্চিম উপকূল দিয়ে সুমেরু সাগরে প্রবেশ করে। [চিত্র] চিত্র : আটলান্টিক মহাসাগরীয় স্রোত সুতরাং বলা যায় যে, উপসাগরীয় স্রোতের গতিপথের মধ্যে বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতের গতিপথ বিশ্লেষণ কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র : আটলান্টিক মহাসাগরীয় স্রোত
সুতরাং বলা যায় যে, উপসাগরীয় স্রোতের গতিপথের মধ্যে বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
