উদ্দীপকে উল্লিখিত 'C [গণিত] চিহ্নিত নিয়ামক বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'C [গণিত] চিহ্নিত নিয়ামক হলো সমুদ্র হতে দূরত্ব। এটি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। নিচে তা বর্ণনা করা হলো- সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবান্বিত হয়। সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সে স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহের জলবায়ু সমভাবাপন্ন, কারণ সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে। বাংলাদেশ সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক নয়। কিন্তু আফগানিস্তান সমুদ্র হতে দূরে বলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়। মস্কো সমুদ্র হতে দূরে অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে অবস্থিত রলে সেখানে শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার ব্যবধান প্রায় ১০° সেলসিয়াস। অথচ দক্ষিণ-পশ্চিম ইউরোপের উপকূলবর্তী দেশগুলোয় শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য ০.৭° সেলসিয়াস-এর অধিক নয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'C চিহ্নিত নিয়ামক বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

