উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] পরিবর্তনে জলবায়ুর ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] অর্থাৎ অক্ষাংশকে নির্দেশ করে। অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মির অবস্থান নির্ভর করে বিধায় জলবায়ু ভিন্ন হয়ে থাকে। অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবারও কোথাও হেলে পড়ে। নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে সেজন্য নিরক্ষীয় অঞ্চল সর্বাপেক্ষা উষ্ণ হয়। নিরক্ষরেখা হতে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় ততই সূর্যরশ্মি অধিকতর তির্যকভাবে পড়ে এবং দিন ছোট ও রাত বড় হতে থাকে। ফলে নিরক্ষরেখা হতে উত্তর ও দক্ষিণে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। এ কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে অধিক শীত এবং এ অঞ্চল দুটি সর্বদা বরফে ঢাকা থাকে। সূর্যের অবস্থান ও অক্ষাংশভেদে বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে। নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি (২৩.৫° উত্তর অক্ষরেখা) ও দক্ষিণে মকরক্রান্তি (২৩.৫° দক্ষিণ অক্ষরেখা) এর মধ্যে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই দুই সীমানার মধ্যে প্রতিটি স্থানে বছরে সূর্য দুইবার লম্বভাবে কিরণ দেয়। ক্রান্তীয় অঞ্চল থেকে যতই মেরু' অঞ্চলের দিকে যাওয়া যায় সূর্যের তির্যকভাবে কিরণ ততই বৃদ্ধি পেতে থাকে। আর তাপমাত্রাও তত কমতে থাকে। লম্বভাবে পতিত সূর্যকিরণ স্বল্প গভীর বায়ুমণ্ডল ভেদ করে স্বল্প পরিসরে ভূমণ্ডলে পতিত হয়, এতে উত্তাপের প্রখরতা অধিক থাকে। আর সূর্যরশ্মি তির্যকভাবে পড়লে অধিক পরিমাণে বায়ুমণ্ডলের গভীরতা ভেদ করে বিস্তৃত পরিসরে ছড়িয়ে যায়। এতে তাপমাত্রার প্রখরতা কমে যায়। এ সব অবস্থার ওপর নির্ভর করে সৃষ্টি হয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় 'A [গণিত] অর্থাৎ অক্ষাংশ পরিবর্তনে জলবায়ুর ভিন্নতা পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A পরিবর্তনে জলবায়ুর ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

