উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্রোত দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' এবং 'খ' চিহ্নিত স্রোত দুটি হলো-দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষীয় বিপরীত স্রোত। বেঙ্গুয়েলা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে সোজা পশ্চিম দিকে অগ্রসর হয় তখন তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোেত বলে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটি নিরক্ষরেখায় উত্তর দিক দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তা হলো নিরক্ষীয় বিপরীত স্রোত। এ দুটি স্রোতের মধ্যে সাদৃশপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে নিচে আলোচনা করা হলো- ১. দুটি স্রোতই সেন্টরক অন্তরীপে বাধা প্রাপ্ত হয়। ২. উভয় স্রোতই নিরক্ষরেখার উপর দিয়ে প্রবাহিত হয়। ৩. দুটি স্রোতই একটি নির্দিষ্ট সময়ে তীব্র গতি প্রাপ্ত হয়। ৪. দুটি স্রোতই উষ্ণ স্রোত। ৫. দুটি স্রোতই আটলান্টিক মহাসাগরীয় স্রোত। ৬. দুটি স্রোতই উষ্ণ স্রোত বিধায় জাহাজ চলাচলের জন্য উপযোগী। উপরের আলোচনা থেকে বলা যায় দুটি স্রোতের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য থাকলে ও বহু শাদৃশ্য ও বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্রোত দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা বি…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

