উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটি হলো উপসাগরীয় স্রোত। নিচে এই স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো: দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের পূর্বে অবস্থিত সেন্টরক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়। এর উত্তরের শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে অগ্রসর হয়। পরে এ স্রোতটি ক্যারিবিয়ান সাগরের উত্তর নিরক্ষীয় স্রোতের শাখার সাথে মিলিত হয়ে ইউকাটান নামে একটি প্রণালির মধ্য দিয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। অন্যদিকে মিসিসিপি নদী মেক্সিকো উপসাগরে পতিত হওয়ায় এর বিপুল পানিরাশি এবং প্রবল স্রোত উক্ত সম্মিলিত স্রোতের বেগ বৃদ্ধিতে সহায়তা করে। এই প্রবল স্রোত ফ্লোরিডা প্রণালির মধ্য দিয়ে বেরিয়ে এসে উত্তর নিরক্ষীয় স্রোতের অন্য শাখার সাথে মিলিত হয়।। উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে এই স্রোত উপসাগরীয় স্রোত নামে পরিচিত। ১৫১৩ সালে Ponce de Lcon স্রোতটির এ নাম দেন। এ স্রোতের পানির উষ্ণতা প্রায় ৮৫° ফারেনহাইট। এ স্রোতের বর্ণ গাঢ় নীল।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

