উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সমুদ্রস্রোত হলো উপসাগরীয় স্রোত। নিচে এর প্রভাব বিশ্লেষণ করা হলো: উষ্ণ উপসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে ব্রিটিশ দ্বীপুঞ্জ এবং নরওয়ের পশ্চিম উপকূল দিয়ে উত্তর মহাসাগরে শেষ হয় তাকে উত্তর আটলান্টিক স্রোেত বলে। উত্তর মহাসাগরে প্রবেশ করে এ স্রোতটি শীতল স্রোতে পরিণত হয়। এ স্রোতের প্রভাবে ব্রিটিশ ও নরওয়ে উপকূলে বরফ জমতে পারে না। এটি ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলকে উষ্ণ রাখে। ফলে ঐ অঞ্চলে নাতিশীতোষ্ণ পরিবেশ বজায় থাকে। এ স্রোতের কারণে এ অঞ্চল দিয়ে অনায়াসে জাহাজ চলাচল করতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। উত্তর মহাসাগরে প্রবেশ করে এ স্রোত শীতল স্রোতে পরিণত হয় বলে ঐ অঞ্চলের জলবায়ু ঠাণ্ডা থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, প্রাকৃতিকভাবে সংঘটিত উত্তর আটলান্টিক স্রোতের অন্তর্গত উপসাগরীয় স্রোত ব্যাপক গুরুত্ব বহন করে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

