উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে প্রবাহিত স্রোতের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে প্রবাহিত স্রোতটি হলো ক্যানারি স্রোত। উত্তর আটলান্টিকের উপসাগরীয় স্রোতের দ্বিতীয় শাখা ক্যানারি স্রোত নামে পরিচিত। ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। এ স্রোত দক্ষিণ দিকে বেঁকে ইউরোপের পর্তুগাল ও পশ্চিম আফ্রিকার পাশ দিয়ে দক্ষিণে অগ্রসর হয় এবং ক্রান্তীয় অঞ্চলে অয়ন বায়ুর প্রভাবে ক্রমশ পশ্চিম দিকে বেঁকে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। উত্তর আটলান্টিক, প্রবাহের নিচ দিয়ে শীতল সুমেরু স্রোতের একটি শাখা আন্তঃস্রোতরূপে পর্তুগালের কাছে ক্যানারি স্রোতের সাথে মিলিত হয় বলে এ স্রোতটি শীতল স্রোতে পরিণত হয়েছে। উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের বিরাট, ঘূর্ণাবর্তের মধ্যস্থলের প্রবাহহীন সাগরে স্রোতবাহিত শৈবাল, তৃণ, খড়, গাছপালা প্রভৃতি সঞ্চিত হয় বলে ঐ অঞ্চলকে শৈবাল সাগর বলে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে প্রবাহিত স্রোতের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

