উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটি ভারত মহাসাগর। এ মহাসাগরের উত্তর অংশের স্রোত মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হয়। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ভারত মহাসাগরের উত্তর উপকূল বরাবর যে স্রোত প্রবাহিত হয় তাকে মৌসুমি স্রোত বলে। গ্রীষ্মকালে এটি পশ্চিম থেকে পূর্বদিকে এবং শীতকালে একই পথে বিপরীত দিকে প্রবাহিত হয়। মৌসুমি স্রোত দুই প্রকার। যথা- গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি স্রোত। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগর এবং পরে ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়। পরবর্তীতে শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের পূর্বে উপকূল দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। এটি গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত। আবার শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতটি আর থাকে না। কিন্তু এর পথ অনুসরণ করে একটি বিপরীতমুখী স্রোতের সৃষ্টি হয়। এ স্রোতটি উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর অধীনে চলে যায়। এটি সম্পূর্ণরূপে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের পথ অনুসরণ করে আরব সাগর ঘুরে আফ্রিকার সোমলিয়ার দক্ষিণ প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়। এটি শীতকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় বলে ভারত মহাসাগরের উত্তর অংশের স্রোতও এ বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

