উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলের উপর কিরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি হলো জোয়ার-ভাটা। সমুদ্র উপকূলবর্তী জলরাশি প্রতিদিন ফুলে উঠে আবার তা ধীরে ধীরে নেমে যায়। জলরাশির এরূপ নিয়মিত ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। নিচে উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটার প্রভাব বিশ্লেষণ করা হলো- ১. জোয়ার-ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। ২. দৈনিক দুবার জোয়ার-ভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। ৩. জোয়ার-ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। ৪. বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন- কর্ণফুলী নদীতে সৃষ্ট জলবিদ্যুৎ প্রকল্প। ৫. জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন: অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। ৬. শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। ফলে নদীর পানি সহজে জমে না। ৭. জোয়ার-ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলীয় নদীবন্দর সচল রাখতে জোয়ার-ভাটার ভূমিকা রয়েছে। জোয়ার-ভাটার উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর প্রভাবও লক্ষণীয়। মাঝে মাঝে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের সময় অনেক সময় বান ডাকে। ফলে নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায় এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় জানমালের ক্ষতি হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলের উপর কিরূপ প্রভ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

