উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনা সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জোয়ারভাটার কথা বলা হয়েছে। মূলত পানি নির্দিষ্ট সময় অন্তর উঠানামা করাকে জোয়ারভাটা বলা হয়। জোয়ারভাটা তথা পানির ওঠানামা যে দুটি কারণে হতে পারে তা নিচে আলোকপাত করা হলো- মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি - প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত। তাই সমুদ্রের পানি তরল বলে চাঁদের আকর্ষণেই প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়। এরপর তা ৬ ঘণ্টা ১৩ মিনিট স্থির থেকে দ্রুতগতিতে নেমে যায় যা ভাটা নামে পরিচিত। আবার, পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাতিগ শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণুই মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। এর ফলে জোয়ারভাটার সৃষ্টি হতে পারে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনা সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

