উদ্দীপকের উক্ত দুই সময়ের ঘটনা চিত্রসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রথম সময় চন্দ্র মাসের শেষ দিন অর্থাৎ পূর্ণিমার রাতে সংঘটিত ভরাকটাল এবং দ্বিতীয় সময় তার ৭-৮ দিন পরে অর্থাৎ অষ্টমী তিথিতে মরাকটাল সংঘটিত হয়েছিল। নিচে চিত্রের মাধ্যমে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সময়ের ঘটনা অর্থাৎ ভরাকটাল ও মরাকটালের চিত্র উপস্থাপনপূর্বক আলোচনা করা হলো- [চিত্র] প্রথম ঘটনাটি পূর্ণিমার রাতের সামুদ্রিক আচরণ, যে সময় ভরাকটাল সংঘটিত হয়। এ সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। তখন তাদের মিলিত শক্তিতে জোয়ারভাটার প্রভাব সবচেয়ে বেশি থাকে। ফলে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে উভয়ের মিলিত শক্তিতে জোয়ার অত্যন্ত প্রবল হয় ফলে ভরাকটালের সৃষ্টি হয়। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার ৭-৮ দিন পরে অর্থাৎ অষ্টমী তিথিতে সংঘটিত ঘটনা যা মরাকটাল নামে পরিচিত। ঐ সময় চন্দ্রের আলো কম থাকায় পানির গর্জনশক্তি কম থাকে। অমাবস্যা ও পূর্ণিমার অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে একই সরলরেখায় অবস্থান না করে উভয়ে পৃথিবীর সাথে পরস্পর সমকোণে অবস্থান করে এবং পৃথিবীকে আকর্ষণ করে। ফলে এ সময় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে ও বিপরীত দিকে জোয়ার এবং সূর্যের আকর্ষণে সূর্যের দিকে ও তার বিপরীত দিকে জোয়ার সংঘটিত হওয়ার কথা, কিন্তু দেখা যায় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে ও তার বিপরীত দিকে জোয়ার এবং সূর্যের দিকে ও সূর্যের বিপরীত দিকে ভাটা সংঘটিত হয়। এরূপ ঘটনাকে মরাকটাল বলে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের উক্ত দুই সময়ের ঘটনা চিত্রসহকারে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
প্রথম ঘটনাটি পূর্ণিমার রাতের সামুদ্রিক আচরণ, যে সময় ভরাকটাল সংঘটিত হয়। এ সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। তখন তাদের মিলিত শক্তিতে জোয়ারভাটার প্রভাব সবচেয়ে বেশি থাকে। ফলে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে উভয়ের মিলিত শক্তিতে জোয়ার অত্যন্ত প্রবল হয় ফলে ভরাকটালের সৃষ্টি হয়।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার ৭-৮ দিন পরে অর্থাৎ অষ্টমী তিথিতে সংঘটিত ঘটনা যা মরাকটাল নামে পরিচিত। ঐ সময় চন্দ্রের আলো কম থাকায় পানির গর্জনশক্তি কম থাকে। অমাবস্যা ও পূর্ণিমার অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে একই সরলরেখায় অবস্থান না করে উভয়ে পৃথিবীর সাথে পরস্পর সমকোণে অবস্থান করে এবং পৃথিবীকে আকর্ষণ করে। ফলে এ সময় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে ও বিপরীত দিকে জোয়ার এবং সূর্যের আকর্ষণে সূর্যের দিকে ও তার বিপরীত দিকে জোয়ার সংঘটিত হওয়ার কথা, কিন্তু দেখা যায় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে ও তার বিপরীত দিকে জোয়ার এবং সূর্যের দিকে ও সূর্যের বিপরীত দিকে ভাটা সংঘটিত হয়। এরূপ ঘটনাকে মরাকটাল বলে।
