উদ্দীপকের 'ক' চিত্রে কোন ধরনের জোয়ার হয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিত্রে চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় ভরা জোয়ারের সৃষ্টি হয়েছে। অমাবস্যা তিথিতে সূর্য, চন্দ্র ও পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করে। আবার পূর্ণিমার সময় পৃথিবীর একদিকে সূর্য ও অপরদিকে চন্দ্র থাকে এবং সমসূত্রে অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই সাথে কার্যকরী হয়। উভয়ের মিলিত আকর্ষণ শক্তি প্রবল হয়। পূর্ণিমা ও অমবস্যার ঐ দুই দিন চন্দ্রের আকর্ষণে যে স্থানের জোয়ার হয় সূর্যের আকর্ষণেও সে স্থানে জোয়ার হয়। এ দুই দিন চন্দ্র সূর্যের মিলিত শক্তির আকর্ষণের ফলে পৃথিবীর দুই দিকের জলরাশি খুব বেশি মাত্রায় ফুলে ওঠে দুই জোয়ারের মধ্যে সমকোণী অংশে ভাটার পানি খুব দ্রুত নেমে যায়। এ কারণে পূর্ণিমা ও অমবস্যার জোয়ারকে ভরা জোয়ার বা তেজ কাটাল বলে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিত্রে কোন ধরনের জোয়ার হয়- ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

