উদ্দীপকের 'ক' স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। সেখানে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা এসে মিলিত হয়। এ মিলিত স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে উপসাগরীয় স্রোত নাম ধারণ করে। ফ্লোরিডা প্রণালির মধ্য দিয়ে উপসাগরীয় স্রোত প্রবল বেগে বের হয়ে আসলে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটি শাখার সাথে মিলিত হয়। এই স্রোত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে অগ্রসর হয়ে সেন্ট হ্যাটেরাল অন্তরীপের নিকট দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বিখ্যাত সমুদ্রস্রোতের গতিবেগ ঘণ্টায় ৪.৫০ মাইল এবং বিস্তার ৪০-৩০০ মাইল। উষ্ণতা স্থানভেদে ৮৫০-৯০০ ফারেনহাইট।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

