চিত্রের 'ক' ও 'খ' স্রোতের মিলন স্থলের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত এবং 'খ' স্রোতটি হলো শীতল ল্যাব্রাডর স্রোত। নিচে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলের তাৎপর্য বিশ্লেষণ করা হলো: ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ব্যাপক কুয়াশা ও তুষার ঝড়ে জাহাজ চলাচল ছাড়াও স্বাভাবিক কাজকর্ম ও জীবন ধারণে বিঘ্ন সৃষ্টি হয়। তবে শীতল ল্যাব্রাডর স্রোতের সাথে ভেসে আসা হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে নিউফাউন্ডল্যান্ডে মগ্নচড়া সৃষ্টি করে বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্যচারণভূমি সৃষ্টি করেছে। এটি গ্রান্ড ব্যাংকস মৎস্যচারণক্ষেত্র নামে পরিচিত। এ ছাড়াও নরওয়ের নিকট ডগার ব্যাংক মৎসচারণক্ষেত্রও উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে সুমেরু থেকে ভেসে আসা হিমশৈল গলনের ফল।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
চিত্রের 'ক' ও 'খ' স্রোতের মিলন স্থলের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

