উদ্দীপকের আলোকে জাহাজ চলাচলের সাবলীল ধারা কীসের দ্বারা প্রভাবিত হয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সমুদ্রের জাহাজ শীতকালে সাবলীলভাবে চলাচল করার মূল কারণ হলো উষ্ণস্রোতের প্রভাব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- নাতিশীতোষ্ণ এবং হিমমন্ডলের অনেক সমুদ্রে শীতকালে পানি জমে বরফ হয়ে যায়। এরূপ অঞ্চলে উষ্ণস্রোত প্রবাহিত হলে সমুদ্রের পানি বরফে পরিণত হতে পারে না। উপসাগরীয় উষ্ণস্রোতের কারণে নরওয়ের উত্তর উপকূলে শীতকালেও বরফ জমে না। সুতরাং বন্দরগুলোর পথ বন্ধ হতে পারে না। আবার স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় লাগে। এতে সুলভে মালপত্র রপ্তানি ও আমদানি করা যায়। কিন্তু প্রতিকূলে জাহাজ চালনা করলে অধিক সময় লাগে। যেমন- উষ্ণ উপসাগরীয় স্রোতের পথে জাহাজ চালিয়ে অল্প সময়ে আমেরিকা থেকে ইউরোপে যাওয়া যায়। উষ্ণস্রোতের অনুকূলে জাহাজ চালনা নিরাপদ। কিন্তু শীতল স্রোতের গতিপথে হিমশৈলের জন্য জাহাজ চালনায় অসুবিধা হয়। একারণে আটলান্টিকের উষ্ণস্রোতের অনুকূলে সর্বাপেক্ষা অধিক জাহাজ যাতায়াত করে। সুতরাং বলা যায় যে, উষ্ণস্রোতের কারণে জাহাজ চালনায় উপরোল্লিখিত ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জাহাজ চলাচলের সাবলীল ধারা কীসের দ্বারা প্রভাবিত হয়ে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

