চিত্র 'A [গণিত] ও 'B [গণিত] এ ইঙ্গিতকৃত ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ দাও।
উত্তর: চিত্র 'A [গণিত] দ্বারা ভরা কটাল বা তেজ কটাল এবং 'B [গণিত] দ্বারা মরা কটালকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ঘটনা চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলভাগে উত্থান-পতন সংঘটিত হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো- চিত্র 'A [গণিত] তে অর্থাৎ অমাবস্যা তিথিতে সূর্য-চন্দ্র-পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থিত। এতে সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। ফলে এ সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। একে তেজ কটাল বা ভরা কটাল বলে। তাই দেখা যায় চন্দ্র ও সূর্যের দিকে পৃথিবীর সমুদ্রের পানি অনেক ফুলে ওঠে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। 'চিত্র 'B [গণিত] অর্থাৎ অন্যদিকে, অষ্টমা তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ই পৃথিবীর এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। ঐ দিন তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে আকর্ষণের বেগ অনেক কম হয়। তথা চন্দ্রের আকর্ষণ যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। তাই ঐ সময় চন্দ্রের দিকে জোয়ার ও সূর্যের দিকে ভাটা হয়। একে মরা কটাল বলে। সুতরাং দেখা যায় যে, উল্লিখিত দুটি ঘটনাই চন্দ্র, সূর্যের আকর্ষণের প্রেক্ষাপটে সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
চিত্র 'A ও 'B এ ইঙ্গিতকৃত ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ দাও।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

