উদ্দীপকের মহাসাগর দুটি হলো ভারত ও আটলান্টিক। দক্ষিণ ভারত মহাসাগরের উষ্ণ স্রোতগুলো হলো— দক্ষিন নিরক্ষীয়, মোজাম্বিক, মাদাগাস্কার ও আগুলহাস স্রোত। দক্ষিণ আটলান্টিক মহাসগারের উষ্ণ স্রোত হলো দক্ষিণ নিরক্ষীয় ও ব্রাজিল স্রোত ।
১. দক্ষিণ নিরক্ষীয় স্রোত : পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাব ও পৃথিবীর আবর্তনে পশ্চিমে বেঁকে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে আফ্রিকার পূর্ব উপকূলে পৌছে । এই স্রোতটি দক্ষিণ নিরক্ষীয় স্রোত হিসাবে পরিচিত। মাদাগাস্কার দ্বীপের নিকট স্রোতটি দু'ভাগে বিভক্ত হয়। একটি দ্বীপের উভয় দিক দিয়ে দক্ষিণমুখী এবং অপরটি উত্তরমুখী হয় ।
:
২. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিয়ে দক্ষিণে অগ্রসর হয় তা মাদাগাস্কার স্রোত এবং যে শাখাটি দ্বীপের পশ্চিম পার্শ্বে মোজাম্বিক প্রণালির মধ্য দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় তা মোজাম্বিক স্রোত নামে পরিচিত। ৩. আগুলহাস স্রোত : মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত একত্রে মিলিত হয়ে আগুলহাস স্রোত নামে আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে উত্তমাশা অন্তরীপের (দক্ষিণ-পশ্চিমগামী) নিকট পৌঁছে। যেখানে পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়ে পূর্ব দিকে বাঁক নিয়ে পুনরায় শীতল কুমেরু স্রোতের সাথে মিলিত হয় ।
৪. দক্ষিণ নিরক্ষীয় স্রোত : বেঙ্গুয়েলা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে সোজা পশ্চিমে অগ্রসর হয় তখন তা দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে অভিহিত হয়। এই স্রোত দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে ব্রাজিলের সেন্টরক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়। একটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে এবং অপরটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়।প্রশান্ত মহানাগ
৫. ব্রাজিল স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, উরুগুয়ে ও আর্জেন্টিনা উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয় তা ব্রাজিল স্রোত নামে পরিচিত। এই স্রোত দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পৃথিবীর আবর্তনগতি ও পশ্চিমা বায়ুর প্রভাবে আবার শীতল কুমেরু স্রোতের সাথে মিলিত হয় ।