উদ্দীপকে ইঙ্গিতকৃত সমুদ্রস্রোতটি হলো উত্তর আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত। উক্ত স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো—
বায়ুপ্রবাহ : বায়ু প্রবাহ উপসাগরীয় স্রোত সৃষ্টির অন্যতম কারণ। দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে উত্তর আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়।
পৃথিবীর আবর্তন : পৃথিবীর আবর্তনের ফলেও উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়। আহ্নিক গতির জন্য পৃথিবী নিজ অক্ষের উপর থেকে সর্বদা পশ্চিম হতে পূর্বদিকে ঘুরছে। পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রের উপরিতলে তরল পানি পশ্চিম হতে পূর্ব দিকে অগ্রসর হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে। এ কারণেই ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। যার ফলে উত্তর গোলার্ধে উপসাগরীয় স্রোতের প্রবাহ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিকে ঘুরতে থাকে।
স্থলভাগের অবস্থান : সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় তার সম্মুখে কোন স্থলভাগের অবস্থান থাকলে স্রোতের দিক পরিবর্তিত হয়ে নতুন স্রোতের সৃষ্টি হয়। এ কারণে উপসাগরীয় স্রোতের হ্যাটেরাস অন্তরালে বাধা প্রাপ্ত হয়ে দিক পরিবর্তন হয়।
সুতরাং বলা যায়, উল্লিখিত কারণে উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়। এছাড়াও লবণাক্ততার তারতম্য ও উষ্ণতার তারতম্যেও কিছুটা প্রভাবিত হয়।