জোয়ার-ভাটার সময়ের ব্যবধান কীভাবে হয় ?
উত্তর: পৃথিবী ও চাঁদের আবর্তনকালের পার্থক্যে জোয়ার-ভাটার সময়ের ব্যবধান হয়। পশ্চিম থেকে পূর্বে পৃথিবী ২৪ ঘণ্টায় একবার নিজ অক্ষের উপর ঘোরে । চাঁদও নিজ কক্ষপথে অবস্থান করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে এবং পৃথিবীর চারদিকে পরিক্রমণ করছে। চাঁদ যদি স্থির থাকত তবে পৃথিবীর প্রত্যেক স্থান ২৪ ঘন্টা অন্তর একবার চাঁদের সামনে আসত এবং ঐ স্থানে মুখ্য জোয়ার হতো। চাঁদ যেহেতু নিজ কক্ষপথে সাড়ে ঊনত্রিশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, সেহেতু এটি একদিনে তার কক্ষের সাড়ে ঊনত্রিশ ভাগের একভাগ অগ্রসর হয়। কাজেই, পৃথিবীর একবার আবর্তন সময়ে অর্থাৎ ২৪ ঘণ্টায় চাঁদ নিজ কক্ষের প্রায় ১৩° পথ অগ্রসর হয়। সম্পূর্ণ একবার ঘুরে আসার পর ভূপৃষ্ঠের কোনো মধ্যরেখা পুনরায় চাঁদের ঠিক নিচে আসতে ঐ ১৩° পথ বেশি অগ্রসর হতে হয়। এ ১৩° পথ অগ্রসর হতে পৃথিবীর ১৩ x ৪ = ৫২ মিনিট সময় লাগে । তাই, আজ যে জায়গায় জোয়ার হলো, আগামীকাল সে জায়গায় জোয়ার ঠিক ২৪ ঘন্টা পর না এসে ২৪ ঘণ্টা ৫২ মিনিট অর্থাৎ প্রায় ২৫ ঘণ্টা পরে আসে। এভাবে জোয়ার-ভাটার সময়ের ব্যবধান হয় ।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
জোয়ার-ভাটার সময়ের ব্যবধান কীভাবে হয় ?
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

