উদ্দীপকে 'গ' চিহ্নিত স্রোতটি হলো উত্তর আটলান্টিক স্রোত। নিচে উক্ত স্রোতটির গুরুত্ব ব্যাখ্যা করা হলো-
উষ্ণ উপসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে ব্রিটিশ দ্বীপুঞ্জ এবং নরওয়ের পশ্চিম উপকূল দিয়ে উত্তর মহাসাগরে শেষ হয় তাকে উত্তর আটলান্টিক স্রোত বলে। উত্তর মহাসাগরে প্রবেশ করে এ স্রোতটি শীতল স্রোতে পরিণত হয়। এ স্রোতের প্রভাবে ব্রিটিশ ও নরওয়ে উপকূলে বরফ জমতে পারে না। এটি ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলকে উষ্ণ রাখে। ফলে ঐ অঞ্চলে নাতিশীতোষ্ণ পরিবেশ বজায় থাকে। এ স্রোতের কারণে এ অঞ্চল দিয়ে অনায়াসে জাহাজ চলাচল করতে পারে। ফলে আন্তর্জাতিক! বাণিজ্য সম্প্রসারিত হয়। উত্তর মহাসাগরে প্রবেশ করে এ স্রোত শীতল স্রোতে পরিণত হয় বলে ঐ অঞ্চলের জলবায়ু ঠাণ্ডা থাকে।
উপরের আলোচনা থেকে বলা যায়, প্রাকৃতিকভাবে উত্তর আটলান্টিক স্রোত গুরুত্বপূর্ন ভূমিকা বহন করে।