উদ্দীপকে 'ক' চিত্রে চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় তেজ কটাল বা ভরা জোয়ারের এবং 'খ' চিত্রে চন্দ্র ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ই পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করায় মরা কটালের সৃষ্টি হয়েছে।
পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। ফলে সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। এর ফলে এ দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। এ ফুলে ওঠাকে তেজ কটাল বা ভরা কটাল বলে।
অপরদিকে, অষ্টমী তিথীতে চন্দ্র ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ে পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। ঐ দিন তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে আকর্ষণের বেগ অনেক কম হয়। তখন চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর নিকটে থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। তাই ঐ সময়ে চন্দ্রের দিকে জোয়ার ও সূর্যের দিকে ভাটা হয়। সূর্যের আকর্ষণের কারণে চন্দ্রের দিকে পানি বেশি স্ফীত হতে পারে না বলে এ জাতীয় জোয়ারকে মরা জোয়ার বা মরা কটাল বলে।