"মানবজীবনে সমুদ্রস্রোতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: মানবজীবনে সমুদ্রস্রোতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। উক্তিটি বিশ্লেষণ করা হলো: নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলের অনেক সমুদ্রে শীতকালে পানি জমে বরফ হয়ে যায়। এরূপ অঞ্চলে উষ্ণস্রোত প্রবাহিত হলে সমুদ্রের পানি বরফে পরিণত হতে পারে না। যেমন- উপসাগরীয় উষ্ণ স্রোতের দরুন নরওয়ের উত্তর উপকূলে শীতকালেও বরফ জমে না। সুতরাং বন্দরগুলোর পথ বন্ধ হতে পারে না। ফলে ব্যবসা-বাণিজ্য সহজতর হয়। সামুদ্রিক জাহাজ চলাচলের উপর সমুদ্রস্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে। স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে অতি শীঘ্রই গন্তব্য স্থানে যাওয়া যায়। এতে সুলভে মালপত্র রপ্তানি ও আমদানি করা সহজ হয়। হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে আসলে গলে যায় এবং তার সাথে প্রবাহিত মাটি, কাদা, উদ্ভিদ প্রভৃতি পানির তলদেশে সঞ্চিত হয়ে চড়াভূমির সৃষ্টি করে। যেমন- নিউফাউন্ডল্যান্ডের নিকটে এরূপ এক বিরাট চড়ার সৃষ্টি হয়ে মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে। ফলে এ অঞ্চল মৎস্য ব্যবসায় প্রসিদ্ধ। মগ্ন চড়ার নিকট উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থল মাছের প্রিয় খাদ্য প্লাঙ্কটন বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন-নিউফাউন্ডল্যান্ড, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে ও জাপান উপকূলে মৎস্যশিল্প গড়ে উঠার পশ্চাতে রয়েছে উষ্ণ ও শীতল স্রোতের মিলন। সমুদ্র তীরবর্তী দেশসমূহের জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের উত্তাপ বেশি থাকে এবং উষ্ণ স্রোতের উপর প্রবাহিত বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকে। ফলে স্থলভাগের উপর দিয়ে জলীয়বাষ্প প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায়। এতে সেখানে ফসল অনেক ভালো হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, সমুদ্রস্রোত মানবজীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতিবাচক প্রভাববিস্তার করে। তাই মানবজীবনে সমুদ্রস্রোতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য উক্তিটি যুক্তিযুক্ত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
"মানবজীবনে সমুদ্রস্রোতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য"- উক্তিটি বিশ্লেষণ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

