উদ্দীপকের 'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] স্রোতগুলো সৃষ্টির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] স্রোত তিনটি হলো যথাক্রমে কুমেরু স্রোত, পশ্চিম ও অস্ট্রেলিয়া স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উক্ত স্রোতগুলো সৃষ্টির কারণগুলো বিশ্লেষণ করা হলো- কুমেরু স্রোতটি সৃষ্টির প্রধান কারণ প্রবল পশ্চিমা বায়ুর তাড়নায় কুমেরু মহাসাগরের একটি শীতল স্রোত পশ্চিম হতে পূর্ব দিকে প্রবাহিত হয়। এটি দুটি শাখায় বিভক্ত হয়। কুমেরু স্রোতের একটি শাখা পশ্চিমা বায়ুর প্রভাবে সমগ্র দক্ষিণ ভারত মহাসাগর অতিক্রম করে অস্ট্রেলিয়ার উপকূলে উপনীত হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়, যা পশ্চিম অস্ট্রেলিয়া নাম ধারণ করে। অতিশয় শীতল কুমেরু স্রোতের শাখা বলে এটিও শীতল স্রোত। দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ও পৃথিবীর আবর্তন গতির কারণে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটি পশ্চিম দিকে বেঁকে প্রবাহিত হতে থাকে। এই স্রোতটি দক্ষিণ নিরক্ষীয় স্রোত নাম ধারণ করে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মাদাগাস্কার দ্বীপের নিকট পৌছে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে এটি উষ্ণ স্রোত। সুতরাং বলা যায়, উপরোল্লিখিত কারণে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত তিনটির সৃষ্টি হয়েছে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের 'A , 'B ও 'C স্রোতগুলো সৃষ্টির কারণ বিশ্লেষণ কর।
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

