উক্ত অবস্থা বাংলাদেশের উপকূলে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জোয়ারভাটা বাংলাদেশের উপকূলে ইতিবাচক-নেতিবাচক দু'ধরনের প্রভাববিস্তার করে থাকে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো- ইতিবাচক দিকসমূহ: জোয়ারের ফলে নদীর জল নির্মল থাকে। জোয়ারভাটার ফলে নদী থেকে আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে। ফলে ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয়। জোয়ারের পানির টানে নদী-মোহনায় সঞ্চিত পলিমাটি সমুদ্রের দিকে চলে যায় ও নদী মোহনা পলিমুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। জোয়ারের পানি নদী খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজ দেশের অভ্যন্তরে নদীবন্দরে ঢুকতে পারে ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। নেতিবাচক দিকসমূহ: জোয়ারের পানি অনেক সময় নদী মোহনার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে নদীর গভীরতা কমিয়ে ফেলে। প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবনহানির সম্ভাবনা থাকে। প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী তীরের চাষাবাদ ও বাড়িঘরের ক্ষয়-ক্ষতি হয়। সুতরাং বলা যায় যে, জোয়ারভাটার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব থাকলেও উপকূলে এর গুরুত্ব অপরিসীম।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উক্ত অবস্থা বাংলাদেশের উপকূলে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

