উদ্দীপকে উল্লিখিত 'ক' মহাসাগরের মহাসাগরের উত্তর অংশের স্রোতসমূহের বিবরণ দাও ।
উত্তর: উদ্দীপকে 'ক' তে যে মহাসাগরের ইঙ্গিত রয়েছে সেটি, আটলান্টিক মহাসাগর নিচে আটলান্টিক মহাসাগরের উত্তর অংশের স্রোতগুলো ব্যাখ্যা করা হলো- i. উত্তর আটলান্টিক প্রবাহ : পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে উপসাগরীয় স্রোতের যে শাখা আটলান্টিকের উত্তর দিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলের দিকে যায়, তা উত্তর আটলান্টিক প্রবাহ নামে পরিচিত 1 ii. ক্যানারি স্রোত : উষ্ণ উপসাগরীয় স্রোতের একটি শাখা পূর্ব দিকে অগ্রসর হয়ে 'পর্তুগালের পশ্চিমে উপকূলের দিকে যায়। পরে দক্ষিণে বেঁকে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়। উপসাগরীয় স্রোত উষ্ণ হলেও উত্তর মহাসাগরের দিক থেকে আগত সুমেরু স্রোতের একটি শাখা অন্তঃস্রোতরূপে এর সাথে মিলিত হয়ে স্রোতটিকে শীতল স্রোতে পরিণত করে। iii. উত্তর নিরক্ষীয় স্রোত : ক্যানারি স্রোত উত্তর-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ-পশ্চিম দিকে বেঁকে নিরক্ষরেখার উত্তর দিয়ে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই উষ্ণ স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত নামে পরিচিত। iv. বাহামা স্রোত : উত্তর নিরক্ষীয় স্রোতের যে শাখাটি বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয় তা বাহামা স্রোত নামে পরিচিত। . গিvনি স্রোত : নিরক্ষীয় বিপরীত স্রোত আফ্রিকার পশ্চিম উপকূলে এসে ক্যানারি স্রোতের একটি শাখার সাথে মিলিত হয়ে গিনি উপসাগরে প্রবেশ করে। গিনি স্রোত নাম নিয়ে তা নিরক্ষরেখা ও গিনি উপসাগর অতিক্রম করে পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে বেঙ্গুয়ালা স্রোতের পূর্বপার্শ্বে বিলীন হয়ে যায় । vi. পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত : গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম উপকূলে সুমেরু স্রোতের দুটি শাখা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এরা যথাক্রমে পূর্ব গ্রিনল্যান্ড ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত হিসেবে পরিচিত। vii. ল্যাব্রাডর স্রোত : পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কানাডার ল্যাব্রাডর উপদ্বীপের নিকট মিলিত হয়ে ল্যাব্রাডর স্রোত নামে দক্ষিণে অগ্রসর হয়ে নিউফাউন্ডল্যান্ডের নিকট দুর্ভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে এবং অপর শাখা উপসাগরীয় স্রোতের নিচ দিয়ে প্রবাহিত। viii. সুমেরু 'স্রোত : সুমেরু মহাসাগর হতে আগত এ স্রোত গ্রিনল্যান্ডের উত্তর পাশ দিয়ে প্রবাহিত হওয়া ছাড়াও অন্তঃস্রোতরূপে উত্তর আটলান্টিকের নিচ দিয়ে ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়ে সেটাকে শীতল স্রোতে পরিণত করে। x. ইরমিiনজার স্রোত : সুমেরু সাগর থেকে আইসল্যান্ডের পূর্ব ও দক্ষিণ উপকূল দিয়ে দক্ষিণে অগ্রসর হয়ে উত্তর আটলান্টিক স্রোতের ঘূর্ণাবর্তে এটি শেষ হয়ে যায়। x. নিরক্ষীয় বিপরীত স্রোত : উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী স্থানে নিরক্ষরেখার ঈষৎ উত্তরে সোজা পশ্চিম থেকে পূর্বদিকে যে স্রোত প্রবাহিত হয় তাকে নিরক্ষীয় বিপরীত স্রোত বলে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' মহাসাগরের মহাসাগরের উত্তর অংশের স্রোতসমূহের ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

