চিত্রে 'A [গণিত] স্রোতটি পশ্চিম ইউরোপের দেশগুলোতে কী ধরনের প্রভাব বিস্তার করে? বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের 'A [গণিত] স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। এ স্রোতটি পশ্চিম ইউরোপের দেশগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে উত্তর আমেরিকার পূর্বাংশে এবং পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে বৃষ্টিপাত হয়। এতে কৃষিকার্যের সুবিধা হয়। এছাড়া উষ্ণ স্রোতের প্রভাবে শীত ও গ্রীষ্মের তাপের পার্থক্য কম থাকায় এরূপ সমভাবাপন্ন জলবায়ুতে শ্রমিকগণ কৃষিক্ষেত্রে এবং শিল্পকারখানায় অধিক সময় কাজ করতে পারে। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উভয় অঞ্চলের বন্দরগুলো বার মাস বরফমুক্ত থাকে। এ স্রোতের পানিতে হিমশৈল না থাকায় উভয় অঞ্চলের মধ্যে সারা বছর জাহাজ চলাচল করে। পৃথিবীর মধ্যে এত বেশি পণ্যবাহী জাহাজ অন্য কোনো সমুদ্রপথে চলাচল করতে পারে না। এ স্রোতের অনুকূলে পণ্যবাহী জাহাজগুলো কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারে । সুতরাং বলা যায়, উষ্ণ উপসাগরীয় স্রোতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
চিত্রে 'A স্রোতটি পশ্চিম ইউরোপের দেশগুলোতে কী ধরনের প্রভাব বিস্তার…
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

