উদ্দীপকে ঘটনা-২ এর ফলে যে জোয়ার সংঘটিত হয় তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-২ দ্বারা মরা কটাল বা মরা জোয়ারকে বোঝানো হয়েছে। নিম্নে তা বর্ণনা করা হলো: সপ্তমী ও অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে। ফলে সেদিন পৃথিবীর ওপর তাদের আকর্ষণ শক্তি আড়াআড়িভাবে কার্যকর হয়। এসময় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে এবং এর বিপরীত দিকে জোয়ার এবং সমকোণে অবস্থিত সূর্যের আকর্ষণেও সূর্যের ও এর বিপরীত দিকে জোয়ার হয়। কিন্তু উভয়ের আকর্ষণ আড়াআড়ি হওয়ায় কোনো আকর্ষণই পুরোপুরিভাবে কার্যকর হয় না। কারণ চাঁদের অধিক আকর্ষণী শক্তির ফলে চাঁদের দিকে মুখ্য জোয়ার এবং প্রতিপাদস্থানে গৌণ জোয়ার হলেও একই সময়ে সে স্থানে সূর্যের আকর্ষণে ভাটা হয়। আবার চন্দ্রের প্রেক্ষিতে সমকোণে অবস্থিত সূর্যের আকর্ষণে যে স্থানে জোয়ার হওয়ার কথা চন্দ্রের আকর্ষণে সে স্থানে ভাটা হয়; ফলে সেখানে ভাটার পানি অন্যান্য দিনের তুলনায় তেমন একটা নেমে যায় না। একারণে এ দুই দিন জোয়ারের পানি স্ফীতি সবচেয়ে কম হয়। পূর্ণিমা ও অমাবস্যার প্রবল জোয়ারের পর সপ্তমী ও অষ্টমী তিথিকে মরা জোয়ার বা মরা কটাল বলে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিষয়টি মরা কটালের অন্তর্ভুক্ত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-২ এর ফলে যে জোয়ার সংঘটিত হয় তা বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


