ছকের 'ক' অংশে যে তথ্য আছে তার কারণে তেজ কটাল সংঘটিত হয়- ব্যাখ্যা করো।
উত্তর: ছকের ক অংশে যে তথ্য আছে তা চাঁদ, সূর্য ও পৃথিবীর সমরেখ অবস্থান নির্দেশ করে। পূর্ণিমা ও অমাবস্যায় এ অবস্থা দেখা যায় । এ উভয় অবস্থানে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ জলরাশিতে তেজ কটাল সংঘটিত হয়। চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত ১১ : ৫। পূর্ণিমায় পৃথিবীর একদিকে সূর্য ও অপরদিকে চাঁদ থাকে এবং সমসূত্রে অবস্থান করে । এর ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একই সঙ্গে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের তুলনায় কম হলেও উভয়ের মিলিত আকর্ষণ প্রবল। পূর্ণিমা তিথিতে ভূপৃষ্ঠের যে স্থানে চাঁদের প্রভাবে মূখ্য জোয়ার হয়, সেই স্থানে সূর্যের প্রভাবে গৌণ জোয়ার হয়। ফলে তা ভরা কাটালের সৃষ্টি করে এবং সমুদ্রের পানি গর্জে ওঠে। আমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য একই দিকে থেকে পৃথিবীকে আকর্ষণ করে । ফলে এ তিথিতে ভূপৃষ্ঠের একই স্থানে চাঁদ ও সূর্যের প্রভাবে মূখ্য জোয়ার হয়। ফলে তা তেজ কটালের সৃষ্টি করে ।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
ছকের 'ক' অংশে যে তথ্য আছে তার কারণে তেজ কটাল সংঘটিত হয়- ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

