'ছকের ক' অংশের কারণে সংঘটিত জোয়ার 'খ' অংশের মতো নয়- বিশ্লেষণ করো।
উত্তর: ছকের 'ক' অংশে তীব্র জোয়ার তথা তেজ কটাল সংঘটিত হয়। অপরদিকে, 'খ' অংশে মরা কটাল সংঘটিত হয়। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। ফলে ঐ সময়ে সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। এ ফুলে ওঠাকে তেজ কটাল বা ভরা কটাল বলে । অপরদিকে, অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ে পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে । সুতরাং, সেই দিন জ্যোতিষ্কদ্বয়ের আকর্ষণ আড়াআড়িভাবে (সমকোণে ) কার্যকরী হয়। এই সময় চাঁদের আকর্ষণে চাঁদ ও এর বিপরীত দিকে জোয়ার হয়। সূর্যের আকর্ষণেও সূর্য এবং এর বিপরীত দিকে জোয়ার হওয়ার কথা। কিন্তু সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণশক্তি বেশি বলে চাঁদ ও এর বিপরীত দিকে জোয়ার কার্যকর হয়। একই সঙ্গে সূর্য এবং এর বিপরীত দিকে ভাটা হয়। এর ফলে চন্দ্রের আকর্ষণের দিকে এবং বিপরীতে জোয়ারের পানি বেশি ফুলে উঠতে পারে না। ফলে জোয়ারের তীব্রতা কম হয়। এ কারণে এ জোয়ারকে মরা কটাল বলে
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
'ছকের ক' অংশের কারণে সংঘটিত জোয়ার 'খ' অংশের মতো নয়- বিশ্লেষণ করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

