উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর কারণ বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে ঘটনা—১ দ্বারা সমুদ্রস্রোতকে বোঝানো হয়েছে । সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানির নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্রস্রোত বলে। পানির স্বাভাবিক ধর্ম হলো তার উপরিভাগের সমতা রক্ষা করা। বিভিন্ন কারণে সমুদ্রের উপরিভাগের পানিরাশির সমতার ব্যতিক্রম ঘটে থাকে। তখন স্বাভাবিক নিয়মে এ সমতা রক্ষার জন্য সমুদ্রের একস্থান থেকে অন্যস্থানে পানি প্রবাহিত হয়। বিভিন্ন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। এ কারণগুলোর মধ্যে অন্যতম হলো বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, ভূভাগের অবস্থান, শৈলশিরার অবস্থান, সমুদ্রের গভীরতা। এভাবেই বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্যে বিভিন্ন প্রকার সমুদ্রস্রোতের সৃষ্টি হয় ।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর কারণ বর্ণনা কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

