বিশ্ব বাণিজ্যের ওপর উদ্দীপকের ঘটনাটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: বিশ্বের বাণিজ্যের ওপর উদ্দীপকে ইঙ্গিতকৃত জোয়ারভাটার প্রভাব বিশ্লেষণ করা হলো: জোয়ারের সময় পানি বৃদ্ধি পায় বলে সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীবন্দরে প্রবেশে সুবিধা হয়। আবার ভাটার স্রোতের সঙ্গে ঐ জাহাজ অনায়াসে সমুদ্রে এসে পড়ে। চট্টগ্রাম, চালনা, মংলা, কলকাতা, লন্ডন প্রভৃতি বন্দরগুলো জোয়ারের সময় জাহাজ বন্দরে প্রবেশ করে এবং ভাটার সময় সমুদ্রে বের হয়ে আসে। ফলে ব্যবসায়-বাণিজ্যে পরিবহন খরচ কম হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাথে জলপথে বাণিজ্য সুগম হচ্ছে। জোয়ারভাটার ফলে পলিমাটি পড়ে নদীর মুখ বন্ধ হয়ে যেতে পারে না। ফলে নৌ চলাচলের যোগ্য' হয়। যেমন- বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ অনেক দেশেই প্রবাহিত নদীনালা জোয়ারভাটার কারণে উন্মুক্ত থাকে এবং অভ্যন্তরীণ, নৌজাহাজগুলো সহজে শিল্পকারখানায় চলে আসে। এতে রপ্তানি বাণিজ্য সহজতর হয়। জোয়ারভাটার কারণে সমুদ্রের লবণাক্ত পানি স্থলভাগের দিকে আসা-যাওয়ার ফলে লবণ জমা হয়। যেমন- বাংলাদেশের কক্সবাজার জেলায় জোয়ারের পানি আসার ফলে সেখানে লবণ ক্ষেত সৃষ্টি হয়েছে। এতে লবণ চাষ করা হয় এবং পরিশোধন করে দেশের আয়োডিনের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয়। ফলে বৈদেশিক মুদ্রা আয় হয়। জোয়ারভাটার ফলে বাংলাদেশের শিল্পকারখানা হতে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো সমুদ্রে নিক্ষিপ্ত করা যায়। এতে শিল্পকারখানাগুলো গড়ে উঠেছে যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করে। জোয়ারভাটাকে ব্যবহার করে বিশ্বের অনেক দেশ বিদ্যুৎ উৎপাদন করছে। এতে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে। সুতরাং বলা যায়, জোয়ারভাটা একটি প্রাকৃতিক ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো মালামাল সহজে বহন করে দেশ-বিদেশে নিয়ে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠা লাভ করেছে। এছাড়া এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই জোয়ারভাটা বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যের জন্য আশীর্বাদস্বরূপ।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
বিশ্ব বাণিজ্যের ওপর উদ্দীপকের ঘটনাটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

