দুটি সিলিন্ডারে রক্ষিত O₂ গ্যাসের তাপমাত্রা যথাক্রমে 20°C ও 25°C। কোন গ্যাসের সান্দ্রতা বেশী হবে? কারণসহ ব্যাখ্যা কর।
উত্তর: 25°C তাপমাত্রায় রক্ষিত গ্যাসের সান্দ্রতা বেশি হবে। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগলোর মধ্যে দূরত্ব তরলের তুলনায় অনেক বেশি হওয়ায়, আন্তঃআণবিক বল নেই বললেই চলে। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুসমূহের গড় বেগ বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষও বাড়ে। সংঘর্ষ বাড়ার কারণে বিভিন্ন স্তরের প্রবাহে বাধার পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সুতরাং 25°C তাপমাত্রায় O₂ গ্যাসের সান্দ্রতা বেশি হবে।
HSC Physics 1st Paper Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম · সৃজনশীল
দুটি সিলিন্ডারে রক্ষিত O₂ গ্যাসের তাপমাত্রা যথাক্রমে 20°C ও 25°C। ক…
উদ্দীপক
একটি তারে 10 kg ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস তিন- চতুর্থাংশ হয়।

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর