যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তবে কাজ তাপের সমানুপাতিক। কোনো সিস্টেমের ওপর W পরিমাণ কাজ করায় যদি Q পরিমাণ তাপ উৎপন্ন হয় তবে জুলের সূত্রানুসারে- W Q, W = JQ
এখানে, J তাপের যান্ত্রিক সমতা। কাজ ও তাপ উভয়কে জুল এককে পরিমাপ করা হলে J = 1 হয়। সুতরাং, w = Q
কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হলে এর সবটাই কাজে রূপান্তরিত হয় না, এর কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। কোনো সিস্টেম Q পরিমাণ তাপ গ্রহণ করার ফলে যদি এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি U এবং সিস্টেম কর্তৃক পরিবেশের ওপর কৃতকাজ W হয় এবং তাপ ও কাজ একই এককে পরিমাপিত হয়, তবে— Q=U + W
সুতরাং বলা যায়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ ।