বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরণের প্রক্রিয়া?
ক. সমোষ্ণ
খ. সমচাপীয়
গ. সমায়তন
ঘ. রুদ্ধতাপীয়
উত্তর: রুদ্ধতাপীয়
ব্যাখ্যা: যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। উদাহরণ: বাতাসে শব্দের চলাচল, মোটা দেয়ালবিশিষ্ট গ্যাস সিলিন্ডারে গ্যাস প্রসারণ। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। উদাহরণ: কার্নো চক্রের প্রথম ও তৃতীয় ধাপ। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। যেমন: ঘর্ষণহীন পিস্টনযুক্ত গ্যাস সিলিন্ডারে গ্যাস প্রসারণ। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন স্থির থাকে তাকে সমআয়তন প্ররিয়া বলে। যেমন: আদর্শ অটো সাইকেল (চক্র)।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · MCQ
বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরণের প্রক্রিয়া?
- ক.সমোষ্ণ
- খ.সমচাপীয়
- গ.সমায়তন
- ঘ.রুদ্ধতাপীয়
উত্তর