রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় কেন?
উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান যাতে না হয় এজন্য পাত্রের দেয়াল অপরিবাহী রাখা হয়। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। সিস্টেমকে পরিবেশ থেকে তাপীয়ভাবে অন্তরিত করে বা গ্যাসকে দ্রুত প্রসারিত বা সংকুচিত করলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাওয়া যায়। এই প্রক্রিয়ায় dQ =0। এই প্রক্রিয়ায় পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় যাতে সিস্টেমের সাথে পরিবেশের তাপেরআদান-প্রদান বন্ধ থাকে। পাত্রের দেওয়াল পরিবাহী হলে সিস্টেমের সাথে পরিবেশের তাপ বিনিময় হতো, ফলে তা আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকতো না।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · সৃজনশীল
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় কেন?
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর