কার্নোর ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন?
উত্তর: কোনো চক্র প্রত্যাগামী হতে গেলে যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন কার্নোর আদর্শ ইঞ্জিনে সেগুলো রয়েছে। যেমন ১. পিস্টন ও চোঙ বা সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নেই। ২. কার্যকরী পদার্থ (গ্যাস) -এর উপর প্রযুক্ত প্রক্রিয়াগুলো খুব ধীরে ধীরে সংঘটিত হয়। ৩. পিস্টন ও সিলিন্ডার নির্মাণে আদর্শ তাপ নিরোধক বা অন্তরক ও আদর্শ তাপ পরিবাহী ব্যবহার করা হয় এবং তাপ উৎস ও তাপ গ্রাহকের উপাদান এমন অতি উচ্চ তাপ গ্রাহীতা যুক্ত করা হয় যে সমোষ্ণ প্রক্রিয়াগুলে ৷ স্থির তাপমাত্রায় সংঘটিত হয়।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · সৃজনশীল
কার্নোর ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন?
উত্তর