কোন মৌলের ইলেকট্রনের বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে?[কু. বো. '১৫]
ক. Cu
খ. N
গ. Sc
ঘ. S
উত্তর: Cu
ব্যাখ্যা: Cu(29) এর ইলেকট্রন বিন্যাস হলো-Cu(29) → Is² 2s² 2p6 3s2 3p6 3d10 4s1 কিন্তু আউফবাউ নীতি অনুযায়ী, Cu(29) এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ হওয়ার কথা, Cu(29) → 1s² 2s² 2p6 3s2 3p6 3d9 4s² কিন্তু এই ইলেকট্রন বিন্যাসে 3d উপস্তরটি একটি ইলেকট্রনের জন্য অপূর্ণ থেকে যায়। যদি 4s² থেকে একটি ইলেকট্রন 3d তে প্রবেশ করে, এতে এ অরবিটাল পূর্ণ হয় এবং ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। তাই Cu(29) এর ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ