কোন মৌলের ইলেকট্রনের বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে?
ক. Cu
খ. N
গ. Sc
ঘ. S
উত্তর: Cu
ব্যাখ্যা: Cu(29) এর ইলেকট্রন বিন্যাস হলো - Cu(29) 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d 10 4s 1 কিন্তু আউফবাউ নীতি অনুযায়ী, Cu(29) এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ হওয়ার কথা, Cu(29) 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d 9 4s কিন্তু এই ইলেকট্রন বিন্যাসে 3d উপস্তরটি একটি ইলেকট্রনের জন্য অপূর্ণ থেকে যায়। যদি 4s 2 থেকে একটি ইলেকট্রন 3d তে প্রবেশ করে, এতে d অরবিটাল পূর্ণ হয় এবং ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। তাই Cu(29) এর ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ