“কোন বস্তুকে এর পারিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়।” এই বিবৃতিটি কার?
ক. কারােরই নয়
খ. প্ল্যাঙ্কের
গ. ক্লসিয়াসের
ঘ. কেলভিনের
উত্তর: কেলভিনের
ব্যাখ্যা: কার্নোর বিবৃতি-- কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিকশক্তিতে রূপান্তর সক্ষম- এমন কোন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়৷প্লাংকের বিবৃতি-- এমন কোনো ইন্জ্ঞিন তৈরী করা সম্ভব নয়, যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অভিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না।ক্লসিয়াসের বিবৃতি-- বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্ততে তাপের স্থানান্তর সম্ভব নয়।কেলভিনের বিবৃতি-- কোনো বস্তুকে এর পারিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়৷
HSC Physics 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · MCQ
