পদার্থের চৌম্বক ধর্ম কীভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের পৃথিবীর অন্তর্বস্তুর শতকরা ৬০ ভাগ অতি উষ্ণ আয়নিত প্রবাহী পদার্থ দ্বারা গঠিত। এই প্রবাহী পদার্থ বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। পৃথিবীর আপন অক্ষের চারদিকে ঘূর্ণনের দরুন এই প্রবাহী স্তরগুলোর মধ্যে অসম ঘূর্ণন সৃষ্টি হয়। ফলে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়। পৃথিবীর অন্তর্বস্তুতে পরিচলন প্রবাহ সৃষ্টি হওয়ার কারণে তাপ পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে সঞ্চালিত হয়ে আসে। পৃথিবীর ঘূর্ণনের ফলে অর্ধমুখী পরিচলন প্রবাহ পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয় এবং পৃথিবীর গলিত নিকেল-লৌহ অন্তর্বস্তুর বাইরের স্তরগুলো ভেতরের দিকে দ্রুত গতিতে ঘোরে। আয়নিত কণাগুলোর গতির ফলে প্রথমে সামান্য চৌম্বকক্ষেত্রের উদ্ভব হয় এবং স্তরগুলোর অসম ঘূর্ণনের কারণে এই চৌম্বকক্ষেত্রের মান দ্রুত বৃদ্ধি পায়। এভাবেই পদার্থের চৌম্বক ধর্ম প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়।
HSC Physics 2nd Paper Chapter 5: তাড়িত-চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 5: তাড়িত-চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ ℹ️ · সৃজনশীল
পদার্থের চৌম্বক ধর্ম কীভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর