সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় কেন?
উত্তর: স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন তাকে মূলসুর এবং এর চেয়ে বেশি কম্পাঙ্কের সুরগুলোকে উপসুর বলে, উপসুরের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের সরল গুণিতক অর্থাৎ দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি হলে তাদেরকে হারমোনিক বা সমমেল বলে। যেমন- 512 Hz হবে 256 Hz এর হারমোনিক। এখানে 256 Hz হবে প্রথম হারমোনিক এবং 512 Hz হবে দ্বিতীয় হারমোনিক, অনুরূপভাবে 768 Hz হবে তৃতীয় হারমোনিক। কোনো বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত স্বরে যদি, 320 Hz, 480 Hz, 640 Hz, 800 Hz, 960 Hz ইত্যাদি সুর থাকে তবে 320 Hz কম্পাঙ্কের সুরকে মূলসুর বলে। অবশিষ্ট বেশি কম্পাঙ্কের সবগুলো সুরই উপসুর। এ উপসুরগুলোর মধ্যে 640 Hz ও 960 Hz যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হারমোনিক। কাজেই বলা যায় যে, সকল হারমোনিকই বা সমমেলই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক (সমমেল) নয়।
HSC Physics 1st Paper Chapter 9: তরঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 9: তরঙ্গ · সৃজনশীল
সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় কেন?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর