সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
উত্তর: সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্য নিম্নরূপ: সমোষ্ণ প্রক্রিয়া রূদ্ধতাপীয় প্রক্রিয়া ১. তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে সমোষ্ণ পরিবর্তন বলে এবং যে পদ্ধতিতে এ পরিবর্তন সংঘটিত হয় তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। ১. মোট তাপের পরিমাণ স্থির রেখে কোনো গ্যাসে চাপ ও আয়তনের পরিবর্তনকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে এবং যে পদ্ধতিতে এ পরিবর্তন সংঘটিত হয় তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। ২. এ প্রক্রিয়ায় পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহীতা উচ্চ হতে হয়। ২. এ প্রক্রিয়ায় পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহীতা নিম্ন হতে হয়। ৩. সমোষ্ণ পরিবর্তন বয়েল-এর সূত্র মেনে চলে অর্থাৎ [গণিত] = ধ্রুবক। ৩. আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের সমীকরণ হলো, [গণিত] = ধ্রুবক।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · সৃজনশীল
সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
উদ্দীপক

খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর