উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি । নিচে এ পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বর্ণনা করা হলো— বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত সার্কিটসমূহ মূলত সুইচ অন বা অফ অবস্থাকে সংখ্যা দ্বারা উপস্থাপন করে তাদের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদন করে থাকে। বাইনারি পদ্ধতির দুটি প্রতীক 1 ও 0 বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই বা লো ভোল্টেজ এ দুই পৃথক অবস্থাকে কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পর বুলিয় বীজগণিতের সত্য ও মিথ্যাকে বাইনারি 1 ও ০ দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে। ফলে আধুনিক কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ কর্মকাণ্ডের জন্য এবং কম্পিউটার ডিজাইনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বি…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ (755)10 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর - করলে হয় (1011110011) 2 এবং (1011110011)2 এর সাথে 10111 যোগ করলে যোগফল হয় ( 1100001010)2 ।উত্তর