উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হল বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার ডিজাইনের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ নিচে বিশ্লেষণ করা হলো: ১. দশমিক সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন হিসাবের জন্য দশটি পৃথক অবস্থার (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ও 9) প্রয়োজন। কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে কাজ করে। ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে দশমিক সংখ্যার দশটি ভিন্ন ভিন্ন অবস্থা (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9) প্রকাশ করা সম্ভব, তবে খুব কঠিন ও ব্যয়বহুল। কিন্তু বাইনারি সংকেত 0 ও 1 কে খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি গুরুত্বপূর্ণ। অন্যদিকে দশমিক পদ্ধতির মতো সকল ধরনের গাণিতিক কাজ বাইনারি পদ্ধতিতেও করা যায়। ২. বৈদ্যুতিক অবস্থা অর্থাৎ একটি ম্যাগনেটিক কোর ক্লক ওয়াইজ বা এন্টি-ক্লক ওয়াইজ ম্যাগনেটাইজড হতে পারে এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। একটি সুইচ অন (ON) 'অথবা অফ (OFF) হতে পারে। ইলেকট্রনিক সিগন্যাল উপস্থিত (1) অথবা অনুপস্থিত (0) থাকতে পারে। এগুলোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে। ৩. দশমিক সংখ্যার ১০টি ভিন্ন ভিন্ন অবস্থার তুলনায়, বাইনারি সিস্টেমের মাত্র ২টি অবস্থা থাকায় ইলেকট্রনিক সার্কিট ডিজাইন খুবই সহজ হয়। এ সকল কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি পদ্ধতি ব্যবহার অত্যন্ত সুবিধাজনক।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বি…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর