মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়?
ক. প্রো-মেটাফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
উত্তর: টেলোফেজ
ব্যাখ্যা: টেলোফেজ (Telophase) বা অন্তপর্যায়: কোষ বিভাজনের এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমসমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে আবার জলযোজন [গণিত] ঘটে। ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয়। ক্রোমোজোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং অদৃশ্য হতে থাকে। এ পর্যায়ের শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলোর চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে নিউক্লিয়োলাসের পুনঃআবির্ভাব ঘটে। ফলে দু'মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ