মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোসোমগুলি— i. খাটো ও মোটা হয় ii. বিষুবীয় প্লেটে থাকে iii. মেটাকাইনেসিস ঘটে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোসোমগুলো সর্বাধিক ঘনীভূত হওয়ার কারণে খাটো ও মোটা হয় এবং স্পিন্ডল ফাইবারের মাধ্যমে বিষুবীয় অঞ্চলে এসে সজ্জিত হয়। মেটাকাইনেসিসও এই দশাতেই ঘটে, যেখানে ক্রোমোসোমগুলো বিষুবীয় প্লেটে সারিবদ্ধ হওয়ার জন্য মুভমেন্ট করে। তাই i, ii ও iii তিনটি বক্তব্যই সঠিক।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ