মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়?
ক. প্রোফেজ
খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
উত্তর: মেটাফেজ
ব্যাখ্যা: মেটাফেজ (Metaphase) বা মধ্যপর্যায়: এ পর্যায়ের প্রথমেই সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। ক্রোমোসোমের খাটো ও মোটা হওয়াকে বলা হয় কন্ডেনসেশন। একটি অতিমাত্রায় কয়েলিং [গণিত] প্রক্রিয়ায় এটি হয়ে থাকে তাই একে বলা হয় সুপার কয়েলিং। এ পর্যায়ে কোষে ক্রোমোসোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। মেটাফেজ পর্যায়ের শেষ দিকে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ
মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়?
- ক.প্রোফেজ
- খ.অ্যানাফেজ
- গ.মেটাফেজ
- ঘ.টেলোফেজ
উত্তর