ভাজক কোষের বৈশিষ্ট্য কোনটি?
ক. কোষ প্রাচীর পুরু
খ. কোষগুলি ঘনসন্নিবিষ্ট
গ. কোষগুলি পরিণত
ঘ. বিপাক হার কম
উত্তর: কোষগুলি ঘনসন্নিবিষ্ট
ব্যাখ্যা: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য: কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের সাইটোপ্লাজম ঘন থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তকোষীয় ফাঁক থাকে না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
ভাজক কোষের বৈশিষ্ট্য কোনটি?
- ক.কোষ প্রাচীর পুরু
- খ.কোষগুলি ঘনসন্নিবিষ্ট
- গ.কোষগুলি পরিণত
- ঘ.বিপাক হার কম
উত্তর